ধামরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মশিউজ্জামান মুবিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পাঠকের মতামত ০
লগইন করুনএই সংবাদে এখনও কোনো মতামত নেই।
প্রথম পাঠক হিসেবে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন!