এমপি তমিজ উদ্দিন ও কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলামের নির্দেশে রাজপথে উত্তর জেলা ছাত্রদল ঢাকার ধামরাইয়ে ঝটিকা মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতা আরিফুল ইসলামের নির্দেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।
একের পর এক মোটরসাইকেলের
আজ সকালে ঢাকার ধামরাইয়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক উত্তপ্ত বিক্ষোভ মিছিল ও বিশাল মোটরসাইকেল শোডাউন।
ঢাকা-২০ আসনের এমপি তমিজ উদ্দিন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী নেতা আরিফুল ইসলামের সার্বিক নির্দেশনা ও পরামর্শে এই কর্মসূচির সূচনা হয়। ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশাল এই মোটরসাইকেল বহর।
পরবর্তীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা ও স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং সরকারবিরোধী ও দলীয় নানা দাবিসংবলিত স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু হোসেন বলেন— কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা বাস্তবায়নে এবং ধামরাইয়ের রাজপথে ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে ভবিষ্যতে আরও কঠোর ও সুসংগঠিত কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে অন্যায্য সিদ্ধান্তের প্রতিবাদ এবং অনতিবিলম্বে দলীয় দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়
পাঠকের মতামত ০
লগইন করুনএই সংবাদে এখনও কোনো মতামত নেই।
প্রথম পাঠক হিসেবে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন!